September 15, 2026, 8:56 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

গোদাগাড়ীতে ভেজাল তেল এবং পরিমাণে কম দেওয়ায় ৩ পাম্পকে জরিমানা

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

গোদাগাড়ী উপজেলায় বিএসটিআইয়ের উপস্থিতিতে ভেজাল তেল ও পরিমানে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার পেট্রোল পাম্প গুলোতে অভিযান পরিচালনা করেন।এসময় ভেজাল তেল বিক্রি ও পরিমাণে কম দেওয়ায় ৩ টি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল ১০ টায় বিএসটিআই সহ গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ।

এসময় পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেম মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পৌরসভার রামনগর এলাকার আতাউর রহমান মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলাম মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে ০৩ (তিন) প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ