September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

শিশির মনির জানালেন ছাত্র শিবির কিভাবে ফান্ড সংগ্রহ করে

নিউজ ডেস্ক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। মোট ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় লাভ করেছেন তারা।
তবে অভিযোগ উঠেছে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করেছে ছাত্রশিবির। আর সংগঠনটির ফান্ডিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে এ বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির।
ডাকসু নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরকে কোনো ফান্ডিং করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, জামায়াত ছাত্রশিবিরকে কোনো ফান্ডিং করেনি। ছাত্রশিবিরের নিজস্ব ফিন্যান্সিয়াল ম্যাকানিজম রয়েছে। সংগঠনের সদস্য, সাথী, শুভাকাঙ্ক্ষীদের থেকে তারা যে কন্ট্রিবিউশন নেয় সেটা খুব ট্রান্সপারেন্টলি ম্যানেজ করে। ছাত্রশিবিরের নিজস্ব যে ফান্ডিং ছিল তা এই নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট ছিল।
শিশির মনির বলেন, আমরা যারা অতীতে ছাত্রশিবির করেছি আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করেছি। দেশ ও দেশের বাইরে যারা অতীতে এই সংগঠনের সাথে যুক্ত ছিল, তারাও এখানে প্রয়োজন অনুযায়ী ভালো পরিমাণ পয়সা এখানে ডোনেট করেছেন। এ ক্ষেত্রে তারা খরচের হিসাব রেখেছে, ভাউচার দেখিয়েছেন। ঢাবি ছাত্রশিবির আমাদেরকে এই খরচের রিপোর্ট দেখিয়েছেন আমরা এতে সন্তুষ্ট হয়েছি।
ছাত্রদের কল্যাণের জন্য কত টাকা খরচ করা হয়েছে সেই তথ্য প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই রকম কোনো সিচুয়েশন এখনও আসেনি। যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই আমরা আনুষ্ঠানিকভাবে উত্তর দিতে রাজি আছি। যদি কেউ চিঠি পাঠান, উই উইল গিভ আওয়ার অ্যান্সার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ