July 25, 2026, 7:22 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে

নিউজ ডেস্ক রিপোর্ট

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

বুধবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরার শহীদ মীর মুগ্ধমঞ্চ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ দাবি জানান।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আবু হানিফ, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ এবং দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আবু জাফর আলম প্রমুখ।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্জ মো. আনোয়ার হোসেন। সমাবেশে তাকে হাতপাখা প্রতীক প্রদান করেন পীর সাহেব চরমোনাই এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।

বক্তারা তাদের বক্তব্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ