September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দীর্ঘ প্রতীক্ষার পর জকসু নির্বাচন আগামী ২৭ নভেম্বর

নিউজ ডেস্ক রিপোর্ট

দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে উপাচার্যের নির্দেশক্রমে এ সংক্রান্ত অফিস স্মারক জারি করা হয়।

স্মারকে উল্লেখ করা হয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় থাকা জকসু বিধি দ্রুত কার্যকর করা হবে। অনুমোদিত বিধি অনুসারেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে নির্বাচনের কার্যক্রমকে সামনে রেখে বিস্তারিত রোডম্যাপ প্রণয়ন করেছে প্রশাসন।

রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম ও সময়সূচি:

৮ অক্টোবর ২০২৫ ১ম দিন নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু (প্রভিশনাল বিধি এলে সে অনুযায়ী চূড়ান্ত হবে)। ২য়-১০ম দিন: ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন।

১১তম দিন: জকসু নির্বাচন তফসিল ঘোষণা, ১৮-২৮তম দিন: ভোটার তালিকা প্রস্তুত, খসড়া প্রকাশ, সংশোধন ও চূড়ান্ত প্রকাশ, ৩৫-৪০তম দিন: মনোনয়ন জমা, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ৪৬তম দিন: আনুষ্ঠানিক প্রচার শুরু, ৪৮ তম দিন ২৭ নভেম্বর ২০২৫: ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রশাসনের দাবি, এই সময়সূচি অনুসরণ করে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ