September 15, 2026, 8:08 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সাজেকে দুর্ঘটনার কবলে খুবি শিক্ষার্থীদের বহনকারী গাড়ি : ছাত্রী নিহত

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের বহনকারী একটি চান্দের গাড়ি রাঙামাটি জেলার পর্যটন স্পট ‘সাজেক’ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। এ দুর্ঘটনায় মোছাঃ রুবিনা আফসানা রিংকী নামে এক ছাত্রী নিহত হয়েছেন। এতে শিক্ষার্থী ও শিক্ষকসহ আরও ১১ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযাগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান খান। নিহত শিক্ষার্থী মোছাঃ রুবিনা আফসানা রিংকী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুরের শিক্ষক দম্পতি আব্দুর রহমান ও জান্নাতুল ফেরদৌসের কন্যা। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি নং ২১১৭১৬

ট্যুরে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে রওনা হন। এই টিমে ৩৮ জন শিক্ষার্থী, ডিসিপ্লিন প্রধানসহ ৪ জন শিক্ষক ও ২ জন সাপোর্টিং স্টাফ ছিলেন। আজ সাজেক যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি চান্দের গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে যায়। ওই গাড়িতে একজন শিক্ষক ও ১১ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে রিংকী নিহত এবং অন্যরা আহত হন। আহতদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযাগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান খান জানান, এই ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার রুবিনা আফসানা রিংকির আত্মার মাগফিরাত কামনা করছে। একই সাথে আহত শিক্ষার্থী ও শিক্ষকের দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া প্রার্থনা করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ