July 25, 2026, 10:12 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

খুলনার দিঘলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামি গ্রেফতার

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

জেলার দিঘলিয়ায় নৌ বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার গাজিরহাট এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬-০৯-২০২৫) এ অভিযান পরিচালনা করা হয়। আজ বুধবার নৌবাহিনীর মিডিয়া সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মঞ্জু শিকদার, বেনজির শিকদার, ফিরোজ শিকদার এবং শামীম শেখকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, গ্রেফতারকৃতরা পৃথক দুটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। এর মধ্যে (জি আর-০৭/২৪) মামলায় শামীম শেখ, (৩৮) এবং (জিআর-১০/২৫) মামলায় তিন সহোদর ফয়েজ ওরফে ফিরোজ শিকদার (৩৫), বেনজির শিকদার (৩৮), মন্জু শিকদারকে (৩৩) গ্রেফতার করা হয়। এরা এলাকায় শত্রুতার কারণে প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি। গ্রেফতারকৃতদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি জানান, এরমধ্যে একটি মামলা বাদী বাবর মোল্লার ভাই কামাল মোল্লাকে গাজিরহাট বাজারে আসামিরা মারধর করে গুরুতম জখম করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। তাদের আঘাতে ভিকটিম কামাল মোল্লার পা ভেঙ্গে যায়। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ