July 25, 2026, 10:12 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মোল্লাহাটে ইনসিডিন’র সভা: নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়ার আহ্বান

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

“শিশু ও যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত স্পিক আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “প্রতিটি বিষয়ে যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও থাকে। আমাদের ভালোটা গ্রহণ করতে হবে আর খারাপ দিক বর্জন করতে হবে। বিশেষ করে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুরাই জাতির ভবিষ্যৎ তাদের সঠিকভাবে গড়ে তুলতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।”

তরুণ প্রতিনিধি সমাপ্তি বিশ্বাস ও তানভির জেদ তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মোবাইল ব্যবহারে সচেতনতা এবং ইন্টারনেটের বিধি জেনে-শুনে ব্যবহার করলেই নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অন্যান্য বক্তারা উল্লেখ করেন, মোবাইল আসক্তি শিশু ও তরুণদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। তাই কেবল সচেতনতা নয়, বরং প্রাতিষ্ঠানিক সহায়তা, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, জেলা সমাজসেবা উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, অধ্যক্ষ এল. জাকির হোসেন

এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, তরুণ নেতৃত্ব এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ