July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ফকিরহাটে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা

বার্তা সম্পাদক

ফকিরহাটে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা। বাগেরহাটের ফকিরহাটে দুইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।


মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এ সময় সঙ্গে ছিলেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর দেব রাজ মিত্র। এসময় ফকিরহাট মডেল থানার পুলিশ কর্মকর্তা ও সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযানে সিকদার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকার কারণে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। একইভাবে পরিত্রাণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না করা এবং পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনবিহীন বা অনিয়মে পরিচালিত কোনো ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ