July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রাজাপুরে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলার ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।

রাজাপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জনাব আব্দুল খালেকের নেতৃত্বে মহড়ায় অগ্নি নির্বাপণ, জরুরি উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আনসার ভিডিপি সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা দুর্যোগ ও দুর্ঘটনার মুহূর্তে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, নিয়মিত প্রশিক্ষণ এবং সচেতনতাই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে। মহড়া শেষে উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

স্থানীয়দের মতে, এ ধরণের প্রশিক্ষণ ও মহড়া নিয়মিত হলে জনসাধারণ দুর্যোগ মোকাবিলায় আরও দক্ষ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ