October 30, 2026, 11:40 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জাকসু নির্বাচনে শিক্ষক জান্নাতুলের মৃত্যু: কমিশনের নীরবতার নিন্দা জানিয়ে মানববন্ধন

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

জাকসু নির্বাচনে কর্তব্যরত অবস্থায় পোলিং অফিসার ও চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর তিনদিন অতিবাহিত হয়ে গেলেও প্রশাসন ও নির্বাচন কমিশনের নীরবতার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ মানবন্ধন করেন তারা।

মানববন্ধনে,শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া,নির্বাচনে অনিয়ম-অব্যবস্থাপনার বিষয়টি প্রশাসন নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের।

একইসাথে জান্নাতুল ফেরদৌসের অকাল প্রয়াণের স্মরণে ক্যাম্পাসের একটি সড়কের নামকরণ এবং তার পরিবারের ভবিষ্যত বিবেচনায় পরবর্তী সময়ের প্রাপ্য বেতনের সমমানের অর্থ প্রদানের দাবি জানান মানববন্ধনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ