October 31, 2026, 3:13 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

শব্দ দূষণ রোধে সাভারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ জানান, মহাসড়কে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কঠোর হয়েছেন। এর অংশ হিসেবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বলিয়ারপুর এলাকায় শব্দ দূষণ রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি ।

এসময় শব্দ দূষণের অভিযোগে সাতটি পরিবহনকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উন্মুক্তভাবে মহাসড়কে ট্রাকে করে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ