October 31, 2026, 8:50 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল

সিরাজুল ইসলাম (রনি) রাজশাহী ব্যুরো প্রধান

শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রেজাউল করিম সভাপতি এবং শামসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক জাবিদ অপু, দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান, এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী ও সচিব তোফায়েল হোসেন ছন্দ উপস্থিত ছিলেন। ভোট পরিদর্শন করেন রাজশাহী টিভি জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানি, মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু প্রমুখ।

নির্বাচনে সহ-সভাপতি পদে আলাউদ্দিন মন্ডল ও শেখ রহমতুল্লাহ, সহ সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য পদে আকতার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ