July 25, 2026, 10:12 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাট ডিবি ও সদর মডেল থানা পুলিশের অভিযানে চঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার।

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

বাগেরহাট ডিবি ও সদর থানা পুলিশের অভিযানে চঞ্চল্যকর ও ক্লুলেস শহিদুল মোল্লা হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল অনুমান ০৯.৩০ পুলিশ সুপার, মোঃ আসাদুজ্জামান, বাগেরহাট এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ-উল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এর সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে চঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা কাণ্ডের ঘটনার সাথে জড়িত আসামী মোঃ নাহিদ শিকদার(৪২), পিতা-ফারুক শিকদার, মাতা-তহমিনা বেগম, সাং-কালদিয়া, থানা ও জেলা-বাগেরহাটকে সদর থানাধীন খান জাহান আলী মাজার এলাকায় হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগি আসামীরা একত্রে ডিসিস্ট ইজিবাইক চালক শহিদুল মোল্লা(৪৫), পিতা-মৃত নুরু ইসলাম মোল্লা, সাং-পিসি কলেজ, থানা ও জেলা-বাগেরহাটকে গত ১৩-০৯-২০২৫ খ্রিঃ পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে বাগেরহাট সদর থানাধীন গোটাপাড়া কালদিয়া সাকিনস্থ জনৈক ফিরোজুল ইসলাম ফিরোজ এর পরিত্যক্ত ডেইরী ফার্মের ২য় তলা বিশিষ্ট বিল্ডিং নিয়ে যায়।

সেখানে তারা ডিসিস্ট শহিদুল মোল্লার মুখে কসটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতঃ লাশ উক্ত পরিত্যাক্ত গরুর ফার্মের সিঁড়ির নিচে লুকিয়ে রেখে ডিসিস্টের ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনা সংক্রান্তে বাগেরহাট সদর মডেল থানার মামলা নং-১১/১৬৯, তাং-১৫-০৯-২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আসামীরা ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার চুক্তিতে ডিসিস্ট শহিদুল মোল্লাকে হত্যা করেছে।

চুক্তিকৃত টাকার মধ্যে আসামী মোঃ নাহিদ শিকদারের নিকট হতে ৩০০০/-(তিন হাজার) টাকা ও হত্যাকাণ্ডের ঘটনার সময় ব্যবহৃত ০২(দুই) টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অন্যান্ন আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ