July 25, 2026, 9:09 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

যশোরে জামায়াতের যুব সম্মেলন আনুষ্ঠিত

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

যশোরের ঝিকরগাছায উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৫সেপ্টেম্বর (সোমবার) বিকালে লাউজানী কমপ্লেক্সে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা যুব জামায়াতে ইসলামীর সভাপতি আবিদুর রহমান। যুব জামায়াতের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।

যুবকদের মাধ্যমে ইসলামের পক্ষে কাজ করার বিশাল সুযোগ এসেছে। আমরা মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা শুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন,সাধারণ মানুষ চাঁদাবাজি টেন্ডারবাজি দেখতে চায় না, জুলুম নির্যাতন দেখতে চায় না। যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না।

এসময় বক্তব্য রাখেন,বাঁকড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুল আহাদ,হাজিবাগ ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আল আমিন , উপজেলা যুব বিভাগের টিম সদস্য ফিরোজ শাহ, জহিরুল ইসলাম উপজেলা যুব জামায়াতের টিম সহকারী, তরিকুল ইসলাম, বিল্লাল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি, সেক্রেটারি সহ অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ