September 15, 2026, 7:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে বিদ্যুৎ খুটিতে আগুন, অনেক গ্রাহক বিদ্যুৎহীন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদ্যুতের ব্যাকবোন লাইনের একটি খুটি শর্টসার্কিট হয়ে পুড়ে যাওয়ায় অনেক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজাপুর-১ উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের উত্তর উত্তমপুর গ্রামের মালেক কলেজের পূর্ব দিকে বিলের মধ্যে অবস্থিত ব্যাকবোন লাইনের একটি খুটির ইনসুলেটর ক্র্যাক হয়ে শর্টসার্কিট ঘটে। এতে খুটিসহ ফিটিংস পুড়ে যায় এবং ব্যাকবোনের ৯৯ নম্বর খুটির পরের সব লাইন বন্ধ হয়ে যায়।

পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে খুটি নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ মাঠে পানি এবং চলাচলের উপযোগী রাস্তা নেই। তাই রাতের বেলা খুটি পরিবর্তন করে নতুন খুটি বসানো সম্ভবপর নাও হতে পারে। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল দিয়ে আগামীকাল সকাল নাগাদ খুটি পরিবর্তন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিদ্যুৎ বন্ধ থাকায় উত্তমপুর, বাদুরতলা, লঞ্চঘাট, পুখরিজানা, মানকি ও মঠবাড়ি গ্রামের প্রায় তিন হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানান, গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ