September 15, 2026, 7:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫ টাকা কেজি দরে এ চাল বিতরণ করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আওতায় ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই কার্যক্রম শুরু হয়। গত ১৮ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ সম্পন্ন হয় বলে জানান সংশ্লিষ্টরা।

তবে সম্প্রতি কিছু মহল সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাতুরিয়া ইউনিয়নের ডিলার মো. নাসির উদ্দীন। তিনি বলেন, “পুরুষ ও নারীদের জন্য আলাদা লাইনে সপ্তাহে প্রতি সোমবার ও বুধবার নিয়মিতভাবে চাল বিতরণ করা হয়। কিন্তু মামুন হোসেন আকন নামে এক ব্যক্তি ডিলার নিয়োগে ব্যর্থ হওয়ায় তাকে অর্ধেক শেয়ার লিখিত ভাবে দিতে বলে সেটা আমি রাজি না হওয়াতে আমাকে হয়রানি ও হুমকি দিচ্ছে।

এ প্রসঙ্গে চাল নিতে আসা আলকাজ, অশোক হালদার, কাজী নজরুল ইসলাম, মো. বাবলু, আলেয়া বেগম ও মনিরা আক্তারসহ অনেকে জানান, ডিলার নাসির উদ্দীন নিয়ম মেনে চাল বিতরণ করছেন। তবে ভিড় বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।

অন্যদিকে অভিযুক্ত মামুন হোসেন আকন দাবি করেন, যাচাই-বাছাই পর্বে তার নাম থাকলেও লটারিতে সুযোগ পাননি। তার অভিযোগ, সেখানে চাল সঠিকভাবে বিতরণ করা হয় না।

রাজাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, “উপজেলার সব ইউনিয়নে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। যারা নিয়োগ পাননি তাদের মধ্যে কিছু মহল মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ