October 30, 2026, 9:42 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ট্রাম্প কাতার ইস্যুতে বললেন ইসরাইলকে ‘খুব সতর্ক’ হতে হবে,

আর্ন্তজাতিক ডেস্ক

হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে গত সপ্তাহে কাতারের দোহায় ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এর জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। ইসরাইলি হামলা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবার কাতার ইস্যুতে তেল আবিবকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি।

স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাতার ঘিরে ইসরাইলকে ‘খুব সতর্ক’ হতে হবে।

ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা আছে কি না, জবাবে তিনি বলেন,

“আমার বার্তা হলো, তাদের খুব, খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র।”

গত শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন ট্রাম্প। ওই সময় কাতারের প্রধানমন্ত্রীকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।
 
এদিকে আকাশসীমা লঙ্ঘন করে দোহায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশ হিসেবে রোববার দোহায় শুরু হয়েছে আরব-মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন।
 
সম্মেলনে আরব রাষ্ট্রগুলো ‘বর্বর’ ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
করার সময় এসেছে। ইসরাইলকে অবশ্যই জানতে হবে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত গণহত্যা যুদ্ধ, যার লক্ষ্য তাদের মাতৃভূমির বাইরে জোরপূর্বক স্থানান্তর করা, যত মিথ্যা যুক্তিই দেওয়া হোক না কেন, সফল হবে না।
 
কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলি সরকার একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে, ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণের, যার মধ্যে তাদের নিজস্ব জনগণও রয়েছে, মুখোমুখি যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করছে এবং এটি একটি গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ