September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদহ উদ্ধার 

মোঃ মনির মন্ডল, সাভার (আশুলিয়া) প্রতিনিধি

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পক্রিয়া চলছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩নং গেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- স্বামী রুবেল আহমেদ (৩৫) ও তার স্ত্রী সোনিয়া (২৮) এবং তাদের কন্যাসন্তান জামিলা (৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা যায়।

স্থানীয়রা জানান, সকাল থেকে তারা কেউ তাদের রুমের দরজা খুলেনি। পরে বিকেলে পার্শ্ববর্তী রুমের এক ভাড়াটিয়া ওই রুমের জানালা দিয়ে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তিনজনের লাশ দেখতে পান। পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া বলেন,আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ