July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

চাকসু নির্বাচন: ৭ ভিপি প্রার্থী প্রথম দিন মনোনয়ন ফরম নিলেন

নিউজ ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন মনোনয়ন ফরম নিয়েছেন ৭ ভিপি প্রার্থী সহ ২৬ জন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি জানান, আজ মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন ছিল। প্রথমদিনে কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট ২৬ জন এবং হল সংসদ পদে ২ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।

২৬ জনের মধ্যে ভিপি পদে ৭ জন, জিএস এবং এজিএস পদে ২ জন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।

নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।  চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ