September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে এবং ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে “রাজনৈতিক, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতায় সুশাসন ও গণতন্ত্র চর্চা” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আস্থা নাগরিক প্লাটফর্মের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রহমত আলী, জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ তোহরুল ইসলাম, এনসিপি নেতা নজরুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সায়েম,সুজনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল।

এছাড়াও আস্থা নাগরিক প্লাটফর্মের সদস্যরা সংলাপে অংশ নেন।বক্তারা বলেন, রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সকল দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার বিকল্প নেই। তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ