September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাকিবের প্রস্তাব ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রাকিবুল হাসান নামে এক ভিপি প্রার্থী মাত্র এক ভোট পেয়েছেন। তবে এটি তার নিজের ভোট নয়।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেখানে আমি নিজেই নিজেকে ভোট দিইনি। অন্যদিকে যে বা যাহারা ভোট দিতে চেয়েছিলো তাদেরকেও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলাম। তবুও রোকেয়া হলের কে যেন অতি উৎসাহী হয়ে আমায় একটা ভোট দিছে। তিনি লিখেছেন, যাইহোক, যিনি আমাকে ভোটটা দিছেন তিনি যদি আমার বন্ধু তালিকায় থাকেন, দয়া করে আমাকে ইনবক্স করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই!
গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়। এবার ডাকসুতে ভিপি পদে লড়েছেন ৪৫ জন প্রার্থী। তারা সব মিলিয়ে ২৯ হাজার ২৫৯ ভোট পেয়েছেন। এই ৪৫ প্রার্থীর মধ্যে তিনজন মাত্র একটি করে ভোট পেয়েছেন। তারা হলেন—মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। আরও তিনজন প্রার্থী মো. নাছিম উদ্দীন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ দুটি করে ভোট পেয়েছেন। 
রাকিবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। নির্বাচনের কেন্দ্রীয় ফলাফল অনুযায়ী এবারের ডাকসুতে তিনি এক ভোট পেয়েছেন।
হিসেব অনুযায়ী, তাকে ভোটটি দিয়েছেন রোকেয়া হলের এক নারী শিক্ষার্থী। ভোট পেয়ে রাকিব নিজেই অবাক হয়েছেন।
তিনটি করে ভোট পেয়েছেন আরও তিনজন প্রার্থী। তারা হলেন—মো. মুদাব্বীর রহমান, মো. হেলালুর রহমান ও শাহ জামাল সায়েম। সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন আবু সাদিক কায়েম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ