July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ঢাবির পাঁচ ভবনে শিবিরের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান সংগঠনটির ঢাবি শাখার নেতারা।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনই আমাদের অগ্রাধিকার। আমরা এই মেশিন অনেক আগেই প্রস্তুত করে রেখেছি। ডাকসুর আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় আমরা এতদিন তা স্থাপন করিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মহিউদ্দীন খান বলেন, আমরা ছাত্ররাজনীতির আমূল পরিবর্তন চাই। আমরা শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চাই। এর আগেও আমরা শিক্ষার্থীদের স্বার্থে প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করেছি। এভাবে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।

সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, আমরা আমাদের সক্ষমতার আলোকে শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। আমাদের স্বল্প সক্ষমতায় এই ভেন্ডিং মেশিন দিচ্ছি। আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে গেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকতে সদা প্রস্তুত।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে ছাত্রশিবির। সেগুলো হলো, কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ