July 25, 2026, 8:20 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজাপুরে মাদ্রাসার ছাত্র রাফিদ নিখোঁজ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া বাজার এলাকা থেকে মোঃ রাফিদ নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ রাফিদ গালুয়া বাজার কৃষি ব্যাংকের পাশে তার পরিবারের সঙ্গে বসবাস করে। জানা গেছে, সে গালুয়া মীরা বাড়ি সাহাবউদ্দিন নুরানি ও হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনার দিন সে বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

মাদ্রাসার হাফেজ সাহেব জানান, রাফিদ সকালে নাস্তা করার জন্য বাড়ি যাবে বলে বের হয়েছিল। কিন্তু এরপর থেকে সে আর মাদ্রাসায় ফেরেনি। এ বিষয়ে মাদ্রাসার কয়েকজন ছাত্র জানান, গালুয়া হুজুর বাড়ির রাস্তার পাশে রাফিদকে এক ছাত্র শেষবার দেখতে পেয়েছিল। নিখোঁজ ছাত্র রাফিদের বাবার নাম মোঃ আজিজুল হাওলাদার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জানেন তবে দ্রুত ০১৭১৮-৪০১৬৭৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ