July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি- আমির মামুনুল হক

মোহাম্মদ আম্মার মিয়া অসীম, গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, দেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড, সমতার ভিত্তিতে সব রাজনৈতিক পদ এবং মতের অংশীজনের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ গড়তে চাই। ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব হবে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে।

মামুনুল হক বলেন, যেই উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটাধিকার প্রয়োগকারী গোটা দেশের সব ভোটারের সংখানুপাতিক হারে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন না করা হলে সেই উচ্চকক্ষ বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে। পিআর পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ বাংলাদেশের জনগণের কাঁধের ওপর বসতে দেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভীর সভাপতিত্বে গণসমাবেশ প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। গণসমাবেশে জেলার পাঁচ উপজেলার খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ