বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে। কিন্তু জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকে চিন্তিত হতে হবে। আসন্ন নির্বাচনে জামায়াত বেশ ভালো ফল করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ইন্ডিয়া সেন্টারে “আমরা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রস্তুত?” শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।জামায়াতকে ভারত বিরোধী ইঙ্গিত করে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “এটি বলা ঠিক ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু যে ক্ষমতায় আসবে সে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে।”
জামায়াত ইসলামী ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ‘সহায়ক শক্তি’ ছিল দাবি করে তিনি বলেন, ওই সময় জামায়াত নৃসংসতা চালিয়েছে। যারমধ্যে হিন্দুদের বিরুদ্ধে গণহত্যাও রয়েছে।