September 15, 2026, 7:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম নগরের হামজারবাগে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।

আজ শনিবার পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলাইমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হামজারবাগ সঙ্গীতের মোড় আজিজুল্লাহ সড়কে হযরত কামাল শাহ বোগদাদী (র.)র মাজার গেইটের সামনে এ মিছিল করা হয়।

গ্রেফতাররা হলেন- মাইক্রোবাস চালক আবু মুসা (৫৫), সহযোগী সাকিব আলম (২০), রায়হান উদ্দিন (৩০) ও মো. আরিফ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে নগরীর হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের চকবাজার ওয়ার্ডের সভাপতি ও চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ইভানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের অংশগ্রহণে একটি ঝটিকা মিছিল বের করেন।

এ সময় মিছিলটি বের হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মিছিল চলাকালীন তারা নানা রকম স্লোগান দিতে থাকে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলাইমান জানান, মিছিলের পর হামজারবাগ এবং আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসের চালক এবং হেলপারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পরে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণের উদ্দেশ্যে গাড়িটি চকরিয়া হতে ভাড়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ