September 15, 2026, 3:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারায় জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে সম্মেলন

আশিক ইসলাম, (রাজশাহী)বাগমারা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর বাগমারায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃনমুল নেতৃবৃন্দদের নিয়ে সম্মেলন করেছে উপজেলা জামায়াত।এই আয়োজনে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারীদের পাশাপাশি বিশেষ টিম সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর)ভবানীগঞ্জ বাজারে উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত এই সম্মেলনে মাড়িয়া,হামিরকুৎসা, ঝিকড়া ও যোগীপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী। তিনি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান। আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খান, বায়তুল সম্পাদক ইব্রাহিম আলী, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ