September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: উপদেষ্টা সাখাওয়াত

নিউজ ডেস্ক রিপোর্ট

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারী তারিখের ঘোষিত সময়েই হবে। আর এত প্রাণের বিনিময়ে যে নির্বাচন হতে যাচ্ছে, তার মধ্যদিয়ে গঠিত গণতান্ত্রিক সরকার জবাবদিহিতামূলক হবে, যা অতীতের সরকারের মতো হবে না।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এম সাখাওয়াত বলেন, ‘আমরা যতদিন আছি, যতদূর সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আর নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারবে, আশা করি।’

তিনি আরও বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ধর্মীয় উৎসবে বিভেদ না রেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।’

উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের ভয়াবহ নদী ভাঙন মোকাবেলায় ৮১০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। পাশাপাশি জেলখাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ১৩০ বছরের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু করার কথা জানিয়ে তিনি বলেন, পুরনো সার্কিট হাউজসহ ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বরিশাল শহরকে আধুনিকায়নের অংশ হিসেবে পোর্ট রোডে আরসিসি উন্নয়ন কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। কীর্তনখোলা নদীকে দূষণমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ এবং নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও করা হচ্ছে।

এছাড়াও ভোলার গ্যাস বরিশালে আনার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বরিশাল-চট্টগ্রাম স্টিমার সার্ভিস চালু এবং কন্টেইনার পরিবহনের সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলছে।

এসময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ