September 15, 2026, 10:23 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

গোমস্তাপুরে বিএনপির ৩১ দফার গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করলেন ড. এস. এ. অপু

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোমস্তাপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেন তিনি। বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, মতবিনিময় করে দলীয় কর্মীদের সাথে আলোচনায় অংশ নেন বিএনপির এই নেতা। এ সময় ডঃ এস এ অপু মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে এবং তাদের পাশে থেকে সমাধানের প্রতিশ্রতি দেন এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সারমর্ম উপাস্থাপন করেন।

ড. এস এ অপু বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩১ দফা উপস্থিাপিত করছেন আমরা তা বাস্তাবায়ন করার জন্য কাজ করছি। ৩১ দফায় যে বার্তাগুলো আছে তা আপনারা আপনাদের পরিবার ও সাধারণ জনগনের সামনে তুলে ধরবেন।

এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ ১৭ বছর মাথাচাড়া দিয়ে উঠেছিলো সেই শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের এই দেশ পুনর্গঠন করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ