September 15, 2026, 8:01 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মোংলার দৃষ্টিহীন ঐতির পাশে তারেক রহমান

মোংলা প্রতিনিধি

চোখে আলো নেই, কিন্তু থেমে নেই স্বপ্ন। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী মোংলার ঐতি রায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ ৪.৩৯। পড়ছেন মোংলা সরকারি কলেজের মানবিক বিভাগে।

দারিদ্র্যপীড়িত পরিবারের মেয়ে ঐতির বাবা দিনমজুর। ছোটবেলায় মায়ের মুখে শুনে মুখস্থ করে নিয়েছেন বইয়ের পাঠ। সহপাঠীদের সহায়তায় দিয়েছেন পরীক্ষাও। সীমাহীন প্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি তার এগিয়ে চলা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এই পথচলায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে শনিবার বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম ঐতির বাড়িতে গিয়ে শিক্ষা সহায়তা তুলে দেন।

ঐতি বলেন,”এই সহায়তায় আমি খুব উৎসাহ পেয়েছি। আমি সরকারি চাকরি করতে চাই। পাশাপাশি আবৃত্তিশিল্পী হওয়ার স্বপ্ন দেখি।” লায়ন ডা. ফরিদুল ইসলাম বলেন, “তারেক রহমান সবসময় মেধাবী ও অবহেলিত শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেন। ঐতির মতো শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।”

ঐতির গল্প শুধু প্রতিবন্ধকতা জয় করার নয়—এটি সমাজের জন্য এক অনুপ্রেরণার বার্তা। সাহস, সহায়তা আর স্বপ্ন থাকলে কোনো অন্ধকারই এগিয়ে চলা থামাতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ