September 15, 2026, 11:07 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝালকাঠিতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বিএনপি কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। জেলা মহিলা দলের সদস্য নাজমা বেগম কলির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন, লাভলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের গণতন্ত্র রক্ষার অন্যতম কণ্ঠস্বর। নারীর ক্ষমতায়ন, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে।”

তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার ভিত্তিতে গঠিত মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে জনগণের পাশে থেকে কাজ করে আসছে। বর্তমান রাজনৈতিক সংকটে এ সংগঠনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও বক্তারা উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, “নারীরা আজ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ ভূমিকা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ