শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে
ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৪৯৩ তম স্টাডি সেন্টার হিসাবে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ স্টাডি সেন্টার উচ্চ মাধ্যমিক পর্যায়ে আবির্ভূত হয়েছে।
১২ই সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়া অনুস্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুজ্জামান শাহীন বলেন -এই প্রোগ্রাম খুলতে পরিচালনা পর্ষদসহ আমার সহকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শেখ ইফতেখার আহমেদ পলাশ বক্তব্যে বলেন – শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয় স্টাডি সেন্টারে যে সমস্ত শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক প্রোগ্রামে ভর্তি হয়েছেন তাদের জন্য শুভেচ্ছা এবং যাদের অক্লান্ত পরিশ্রমে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৪৯৩ তম স্টাডি সেন্টার হিসাবে অধিভুক্ত হয়েছে তাদের প্রতি অকৃত্রিম ধন্যবাদ।
যত শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে আলোকিত হবেন তারা আজীবন শ্রদ্ধার সাথে স্বরন করবেন এই বিদ্যাপীঠ কে। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ শাহেদুর রহমান জোহা, শিক্ষক প্রতিনিধি সৈয়দ মাসুম সহ প্রমুখ।