September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় ৩১ দফার লিফলেট বিতরণ শ্রমিক দলের

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।

শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা,গফুর মন্ডল স্কুল, মোল্লাবাড়ী ও বটতলা এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এরআগেও জনসাধারনকে সচেতন করতে কয়েকবার লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো.রবিউল ইসলামের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন দলটির কার্য্যকরী সভাপতি হাজী আব্দুস সামাদ ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূইয়া ও শ্রমিক দল নেতা লিটন গাজীসহ অন্যান্য নেতাকর্মীরা।

ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ