July 25, 2026, 5:43 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

Pope’s Feast উদযাপন অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল

আর্ন্তজাতিক ডেস্ক

Pope’s Feast উদযাপন অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার একটি অভিজাত হোটেলে Pope’s Feast উদযাপন উপলক্ষে ভ্যাটিকান রাষ্ট্রদূত (Apostolic Nuncio) মহামান্য আর্চবিশপ কেভিন র‌যান্ডাল এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পোপের উদ্দেশে প্রেরিত একটি অভিনন্দন বার্তা ভ্যাটিকানের রাষ্ট্রদূত (Apostolic Nuncio) মহামান্য আর্চবিশপ কেভিন র‌যান্ডালের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অভিনন্দন বার্তায় মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং বৈশ্বিক মানবতার কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল কূটনৈতিক মহলের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এমন উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

অনুষ্ঠানে আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ