October 31, 2026, 3:15 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

নির্বাচন বানচাল করতে চাইলে ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে: শিবিরের জিএস প্রার্থী

সাইফুল ইসলাম নয়ন, জাবি প্রতিনিধি

ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোনো অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না। আমরা এখানে সর্বোচ্চ অবস্থান নেবো। নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, তবে তাদেরকে এই ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের এই ভোট গণনা কার্যক্রম কীভাবে সহজতর করা যায়, সেই জায়গায় তারা আন্তরিক হন। আমরা তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু কোনো প্রকার ষড়যন্ত্র, দলীয় এজেন্ডা, কোনো মতাদর্শের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা আশা করি আজকের মধ্যে প্রশাসন ভোট গণনা প্রক্রিয়া শেষ করবে।’

ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ করে শিবিরের এ প্রার্থী বলেন, ‘একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। মাত্র হল সংসদগুলোর ভোট গণনা শেষ হয়েছে। এখনো সেন্ট্রাল প্যানেলের ভোট গণনা কার্যক্রম শেষ হয়নি, যা হল সংসদ ভোটের প্রায় দ্বিগুণ। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি।’

এসময় ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ও শিবির কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ