July 25, 2026, 9:06 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

চুলকাটিতে ছুরিকাঘাতে যুবকসহ আহত ২

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের আবাসন কেন্দ্রের মসজিদের মুয়াজ্জিন ছুরির আঘাতে মারাত্মক ভাবে আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুত্রবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮ ঘটিকার সময় খানপুর ইউনিয়নের ভট্ট আবাসন কেন্দ্রে । তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

জানা যায়, আবাসন কেন্দ্রে নিজ বাড়ির সামনে স্থানীয় আনিচ মোড়লের স্ত্রী রিনা বেগম (৩০) সাথে স্থানীয় মৃত নুরুর ছেলে আরিফ (৩০) এর কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফ রিনা বেগমকে রড দিয়ে মারধর করে। বিষয়টি দেখে তার স্বামী আনিচ মোড়ল (৪০) ছুটে এলে তার পেটে ছুরি মেরে তাকে পাশের খালে ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমান সে ও তার স্ত্রী উভয় খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, আরিফ একজন মাদকাসক্ত। মাদকসহ একাধিকবার পুলিশ তাকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ