July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী জামায়াতে যোগদান ক‌রেন

পিরোজপু‌র প্রতিনিধি

পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল আমিন খান এবং স্বেচ্ছা‌সেবক দ‌লের উপ‌জেলার যুগ্ম আহ্বায়ক মো. ইস্রা‌ফিল হাওলাদার।

শুক্রবার (১২ সে‌প্টেম্বর) সকাল ১০ টায় না‌জিরপুর দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গ‌নে উপ‌জেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আবু দাউদ এর সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রেন বলে জানিয়েছেন জেলা জামায়া‌তে ইসলামীর এসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারী আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে ছিলেন পি‌রোজপুর জেলা আমির অধ‌্যক্ষ‌ তাফাজ্জল হো‌সেন ফ‌রিদ, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়া‌তে ইসলামীর এসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারী আব্দুর রাজ্জাক, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের সে‌ক্রেটারী (অব.) সেনা কর্মকর্তা কাজী মোস‌লেহ্ উদ্দিন, উপ‌জেলা যুব‌ বিভা‌গের সভাপ‌তি মো. মোস্তা‌ফিজুর রহমান, সে‌ক্রেটারী সিফাতুল্লহ্ বিন বেলালী, শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশ‌নের সভাপতি মো. মাফুজুর রহমান, উপ‌জেলা শি‌বি‌রের সভাপ‌তি মো. আবু হা‌নিফ, সে‌ক্রেটারী সা‌কিবুল ইসলাম।

বক্ত‌ব্যে ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, ‘আমি একজন মুসলমান, সমা‌জে দ্বীন কা‌য়েম করা আমার কর্তব‌্য, আমি চাই দে‌শে ইসলাম কা‌য়েম হোক, জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদ‌র্শে আদ‌র্শিত নয় বিধায় উক্ত দল‌ থে‌কে বের হ‌বে আমি জামায়া‌তে ইসলা‌মে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলাম‌কে ধারণ ক‌রে বে‌চে থাক‌তে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ