September 15, 2026, 8:01 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কেএমপি’র ৮ থানার ওসি রদবদল

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ (মিডিয়া) জানান, নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেবেন।

রদবদল হওয়া ওসিদের মধ্যে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলামকে খুলনা সদর থানায়, খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুমকে লবণচরা থানায়, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশারকে আড়ংঘাটা থানায়, লবণচরা থানার ওসি মো. তোহিদুজ্জামানকে হরিণটানা থানায়, আড়ংঘাটা থানার ওসি মো. তুহিনুজ্জামানকে খানজাহান আলী থানায়, খানজাহান আলী থানার ওসি কবির হোসেনকে সোনাডাঙ্গা মডেল থানায়, দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলীকে খালিশপুর থানায় এবং খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলামকে দৌলতপুর থানায় বদলি করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার স্বার্থে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ