September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু নিয়ে যা বল্লেন শিবিরের ভিপি প্রার্থী

সাইফুল ইসলাম নয়ন, (জাবি) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। ওএমআর মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তে ওই শিক্ষিকাকে হারিয়েছেন বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে শিক্ষিকার মরদেহ আনতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। আরিফ উল্লাহ আদিব বলেন, ‘ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনা করার সিদ্ধান্ত ভুল ছিল। এ কারণে শিক্ষিকাকে হারিয়েছি আমরা।’

শুক্রবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে শিক্ষিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান শিবিরের ভিপি প্রার্থী।

এ ছাড়া কারচুপির বিষয় তোলে ধরে আরিফ উল্লাহ আদিব বলেন, ‘জাকসু নির্বাচনে ভোট কারচুপির মতো কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিকভাবে তকমা লাগিয়ে দোষ চাপিয়ে নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে একটি দল। এর নিন্দা জানাচ্ছি।’

এর আগে শুক্রবার সকালে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন। তিনি বলেন, ‘সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয় যান। কিন্তু কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আমরা তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জানান হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ