September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালনে চারুকলা বিভাগের শিক্ষিকার মৃত্যু

সাইফুল ইসলাম নয়ন, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকালে ৯ টায় নির্বাচন কমিশনে দায়িত্ব পালনের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকালে ভোট গণনা ও অন্যান্য নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে নির্বাচন কমিশনে উপস্থিত হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্ব পালনের প্রস্তুতিকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে এনাম মেডিকেলে নিয়ে যান। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, “তিনি হার্ট অ্যাটাক (হৃদরোগে আক্রান্ত) হয়ে মারা গেছেন।”

এদিকে, জাকসু নির্বাচনের ভোট গণনার কাজ এখনো চলছে। ইতোমধ্যে ১১টি হলের হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। অন্যান্য হলগুলোর ভোট গণনার কাজ এখনো অব্যাহত রয়েছে। এরই মাঝে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ক্যাম্পাস ও নির্বাচন কমিশন কার্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নির্বাচনী দায়িত্বে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

শিক্ষিকার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। অনেকেই তার অবদান, সহজ-সরল জীবনধারা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ