September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতালে থেকে বাসায় ফিরলো আরও ৩ শিক্ষার্থী

নিউজ ডেস্ক রিপোর্ট

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও তিন শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। দেড় মাস চিকিৎসার পর তারা এখন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরা এ তিন শিক্ষার্থী হলো আলভীরা (১২), সামিরা (১০) ও নুসরাত (১২)।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ২১ জুলাই দুর্ঘটনার পর তারা সেখানে ভর্তি হয়েছিল। নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার পর বর্তমানে তারা শঙ্কামুক্ত।

এই তিনজনকে নিয়ে এখন পর্যন্ত ২৩ জন শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতালটি থেকে বাড়ি ফিরেছে। তবে এখনো ১৩ জন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন, তাদের সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় বিভিন্ন বাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়। রাত পর্যন্ত চলে অভিযান। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। রাতেই ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়, যাদের মধ্যে বিমানটির পাইলট তৌকির ইসলামও ছিলেন। আহতদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থী-শিক্ষিকাসহ মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ