July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

গোদাগাড়ীতে বিনামূল্যে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে কৃষকরা মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৫০০ জন কৃষককে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই( জাত : বারি মাসকলাই-৩) প্রণোদনা কর্মসূচির আওতায় জনপ্রতি ৫ কেজি করে উন্নত জাতের মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এসময় বিভিন্ন ইউনিয়ম ও পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষকরা বলেন, এবছর উপজেলা কৃষি অফিস থেকে উন্নত জাতের বীজ ও সার পেয়েছি। যা দিয়ে জমিতে চাষাবাদ করবো। মাসকলাই চাষ করে বাম্পার ফলনের আশা করছি।’

গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, ‘মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আশা করি, এ উপজেলায় চলতি মৌসুমে মাসকলাই ফসলের বাম্পার ফলন হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ