September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ অনু্‌ষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী জেলা সংবাদদাতা

রাজবাড়ীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও জেলার দুস্থ মহিলা ও শিশুদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুরুতেই প্রশিক্ষণ কর্মসূচী সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনু্‌ষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। এছাড়াও বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, দপ্তরটির প্রোগ্রাম কর্মকর্তা তহামৃধা খানম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য বলেন, শুধু পুঁথিগত বিদ্যাই আমাদের জীবনের একমাত্র অবলম্বন নয়। বিদ্যার পাশাপাশি স্কীল ডেভেলপ করাও জীবনের জন্য একটি অত্যাবশকীয় বিষয়। সমাজে হাতের কাজ শেখার কোনো বিকল্প নেই। মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচীর আওতায় ট্রেড ভেদে নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ করিয়ে আসছে ৷ রাজবাড়ীতেও এসকল কর্মসূচী পরিচালনা করে প্রশিক্ষণগুলোকে সফলভাবে বাস্তবায়িতও করা হচ্ছে।

আলোচনা শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের ২০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন এবং ৫ জন দুস্থ মহিলা ও শিশুদের প্রত্যেকজনকে সাহায্য তহবিলের ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ