September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে প্রতারকের খপ্পরে কলেজ ছাত্রী সাংস্কৃতিক কর্মী, হারালেন স্বর্ণালংকার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় প্রতারকের খপ্পরে পড়ে স্বর্ণালংকার হারিয়েছেন চাঁদনী আক্তার (২৪) নামের এক সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চাঁদনী বরিশালের সরকারি বিএম কলেজের মাস্টার্স শ্রেণিতে ব্যবস্থাপনা বিভাগে পড়ছেন। ঘটনার পর তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, এক অচেনা ব্যক্তি তার সামনে এসে ‘অশুভ ছায়া’ ও ‘শয়তানের নিঃশ্বাস’ নাম দিয়ে ভয় দেখাতে থাকে। এক পর্যায়ে প্রতারক তাকে মানসিক চাপে ফেলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ‘সুরক্ষার জন্য’ নিজের কাছে রাখে। পরে কৌশলে চম্পট দেয়।

চাঁদনী জানান, ‘আমি কিছু বুঝে ওঠার আগেই ও সব নিয়ে চলে গেল। আমি হতবাক হয়ে যাই। পরে মানুষজন জড়ো হলে বিষয়টি পরিষ্কার হয়।’

স্থানীয়রা জানায়, ডাক্তার পট্টি এলাকাটি শহরের ব্যস্ততম জায়গাগুলোর একটি। দিনের বেলায় এমন প্রতারণা সাধারণত ঘটে না। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চাঁদনীর পরিবার জানায়, প্রতারকের কবলে পড়ে চাঁদনী স্বর্ণালংকার হারিয়েছেন।

এদিকে সচেতন মহল বলছে, শহরের কেন্দ্রস্থলে এমন প্রতারণার ঘটনা উদ্বেগজনক। প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ