July 25, 2026, 5:42 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রাজাপুরে গনশৌচাগার নির্মানের দাবীতে মানববন্ধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে গন শৌচাগার নির্মানের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের এগারোটার দিকে বাইপাস মোড় যাত্রী ছাউনির সামনে ঘন্টা ব্যপী মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিকরা।

এ সময় মানবন্ধনে ব্যবসায়ি ও স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।তারা অভিযোগ করেন বাইপাস মোড় একটা জন গুরুত্বপূর্ণ এলাকা এখান থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াতে করে থাকে। এখান থেকে বাংলাদেশের সকল প্রান্তের গাড়ি যাওয়া আসা করে। এমন একটা স্থানে পাবলিক টয়লেট নেই যা নিয়ে প্রশাসনের কোন মথাব্যথা নেই। শুনি পাবলিক টয়লেটের জন্য বরাদ্দ হয়েছে কিন্তু অদৃশ্য কারনে আবার শুনি বরাদ্দের টাকা ফেরত গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুমন হক জুয়েল, শাকিল, সাংবাদিক ক্লাবের সভাপতি আঃ রহিম রেজা, গণমাধ্যম কর্মী মঈনুল হক লিপুও গণমাধ্যম কর্মী অহিদ সাইফুল প্রমুখ। বক্তারা বলেন, রাজাপুর উপজেলা বাইপাস মোড় একটা অন্যতম ব্যস্ততম এলাকা এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা। কিন্তু দুঃখের বিষয় এই ব্যস্ত এলাকায় একটা পাবলিক টয়লেট নেই। যার ভোগান্তির স্বীকার হন দূর দূরান্ত থেকে আশা মানুষরা বিশেষ করে নারী ও স্কুল কলেজের ছাত্রীরা। অনেক সময় স্থানীয়দের বাসায় ঢুকলে স্থানীয় ও পথচারীর মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা একাধিকবার শুনছি এই বাইপাস মোড়ে গণশৌচাগার নির্মানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে জায়গায় নির্ধারন করে বালু ফেলা হয়েছে ।

কোন এক অদৃশ্য শক্তির কারনে বন্ধ হয়ে যাচ্ছে।  এবার আর তা হতে দেওয়া হবে না আমরা আজকে এখানে মানববন্ধন করেছি এবং ইউওনও অফিসে স্মারক লিপি জমা দিব তাতেও যদি কাজ না হয় আমার ডিসি অফিসে যাব স্মারক লিপি জমা দিব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ