September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা বেতার থেকে পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার-২

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে খুলনা আঞ্চলিক বেতার কেন্দ্র থেকে পুলিশের লুন্ঠিত গোলাবারুদ উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে কেএমপির গোয়েন্দা শাখা নগরীর গল্লামারি লায়ন্স স্কুল এন্ড কলেজের পাশ থেকে তাদেরকে গ্রেফতার এবং গুলি উদ্ধার করে।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা শাখা ডিবির একটি টিম বুধবার মধ্যরাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন শের এ বাংলা রোডের গল্লামারী সংলগ্ন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পাশে অভিযান পরিচালনা করে।

অভিযানে নগরীর নিরালা দিঘিরপাড় এলাকার মোঃ বাবুলের পুত্র হাসানুর রহমান রাহুল (২২) ও বাগমারা স্কুল গলি রোড এলাকার মিজানুর রহমানের পুত্র শাহরিয়ার রহমান সম্রাট (২৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ৭.৬২ চায়নিজ রাইফেলের ৪১ রাউন্ড গুলি এবং চায়নিজ রাইফেলের গুলি ভরার ৪ টি চার্জার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের সময় খুলনা বেতার কেন্দ্র থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত এই গুলি তারা লুণ্ঠন করে। উক্ত গুলি বিক্রির জন্য অবৈধভাবে তারা নিজেদের হেফাজতে রেখেছিল।

তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তাদের হেফাজতে আরো গোলাবারুদ আছে কিনা এবং পুলিশের অস্ত্র-গোলাবারুদ লুণ্ঠনে যোগ দেওয়া অন্যান্য আসামীদের সনাক্ত করে গ্রেফতার ও আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ