September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাতারের ওপর দখলদার ইসরাইলের হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জামায়াত সেক্রেটারির

আর্ন্তজাতিক ডেস্ক

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র কাতারের দোহায় দখলদার ইসরাইলের বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার  ৯ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “কাতার একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। ৯ সেপ্টেম্বর দখলদার ইসরাইল বিনা উস্কানিতে কাতারের রাজধানী দোহায় যে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক সকল আইন ও বিধি-বিধানের চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি। ইসরাইলের এই বেপরোয়া আচরণ এক ভয়াবহ অপরাধ এবং আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব শান্তির অন্তরায়। আমি দখলদার ইসরাইলের এই আগ্রাসী আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইল পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্য এক মহাবিপর্যয়। তারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে দখলদারিত্ব কায়েম করে নিরীহ জনগণের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকাকে তারা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন কাতারের মতো একটি স্বাধীন দেশের ওপর হামলা চালিয়ে ইসরাইল প্রমাণ করেছে যে, তারা সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এ আগ্রাসন রোধ করা না গেলে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ আকার ধারণ করবে এবং বৈশ্বিক শান্তি ধ্বংস হয়ে যাবে।
তিনি বিশ্ববাসীর উদ্দেশে বলেন, “কাতারসহ মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষায় এবং দখলদার ইসরাইলের আগ্রাসন রোধে জাতিসঙ্ঘ, ওআইসি এবং শান্তিকামী বিশ্বকে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ