September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভারতেও আগুন জ্বলে উঠতে পারে, শিবসেনা নেতার সতর্কতা

আর্ন্তজাতিক ডেস্ক

নেপালে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যে ভারতেও একই রকম ঘটনা যেন না ঘটে,

ধবার (১০ সেপ্টেম্বর) সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত।

সঞ্জয় রাউত বলেছেন, দুর্নীতি, একনায়কতন্ত্র এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুন জ্বলে উঠেছে, তা ভারতেও ঘটতে পারে। কিন্তু কোনো সহিংসতা না হওয়ার কারণ হলো এখানে মানুষ মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাস করে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ‘গান্ধীর আদর্শের কারণেই’ টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। 

সঞ্জয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘যদি এই স্ফুলিঙ্গ (নেপালের মতো) ভারতে আসে; ভারত একটি বিশাল দেশ, যারা আজ পর্যন্ত টিকে আছে কারণ মহাত্মা গান্ধী এখানে জন্মগ্রহণ করেছিলেন। আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে, সেই কারণেই এই লোকেরা টিকে আছে।’ 
নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ‘মোদিজি, আপনি গান্ধীকে যতই গালি দিন না কেন, তার আদর্শের কারণে আপনার সরকার টিকে আছে।’ এই শিবসেনা নেতার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন, এর অর্থ দরিদ্ররা এখনও আছে। নেপালেরও একই অবস্থা ছিল। ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে। কারও ছেলে দুবাইতে বসে আছে, কারও ছেলে সিঙ্গাপুরে, কেউ আবার ক্রিকেট চেয়ারম্যান হয়।’
কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনাও করেন তিনি। বলেন, ভারত তাদের প্রতিবেশীকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন সাহায্য করেনি। সঞ্জয় বলেন, ‘নেপাল একসময় আমাদের বন্ধু ছিল, নেপাল ভারতকে বড় ভাই মনে করত। কিন্তু যখন নেপাল সংকটের মুখোমুখি হয়েছিল, তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি। এটা আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা।
ভারতের তরুণরা আজ চুপচাপ দেখছে। বেকারত্ব আছে, অনেক সমস্যা আছে।’ 
সূত্র: ফ্রি প্রেস জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ