July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

অস্ট্রেলিয়ান হাইকমিশনার এর সঙ্গে জামায়াত প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত

আর্ন্তজাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ান হাইকমিশনার মান্যবর মিস. সুসান রাইল এর সঙ্গে জামায়াত প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর (বুধবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়ান হাইকমিশনার মান্যবর মিস. সুসান রাইল এর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে মান্যবর হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ ৫ জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. সাবিকুন্নাহার মুন্নি ও ডা. হাবিবা চৌধুরি সুইট।
বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি ও গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া নারী অধিকার, নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে নারীর স্বাধীন বিচরণ সম্পর্কে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা বিশেষ করে জ্বালানি ও পোশাকখাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ