October 30, 2026, 7:21 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিম ধল্যা এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) খণ্ডিত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভোরে মহাসড়কের কদিম ধল্যা এলাকায় অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে,রাতের কোনো এক সময়ে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে।গোড়াই হাইওয়ে থানার এস.আই মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ